অব্যক্ততা – A Bengali Poem by Sanjay Biswas

Bengali porm snajay biswas



অব্যক্ততা 

 সঞ্জয় বিশ্বাস 


 পারিনা আর ভাজপড়া
পাণ্ডুলিপির পাতা খুলতে
যেখানে তুমি লিখেছিলে
ভালোবাসো আমার এলোপাথাড়ি কবিতা,
 তবে আজ ভালোবাসা গুলো গেলো কোথায়?
 নাকি আমার কবিতার শব্দেরা
 বদনাম জুগিয়েছে?
আমার আর ছুঁয়ে দেখা হলো না,
ছুঁয়ে দেখা হলো না কল্পনার
সেই তথা কথিত চরিত্রকে।
যা কিনা হার মানায় রূঢ় বাস্তবকেও।
লাল পেড়ে কালো শাড়ি,
অপ্রাসঙ্গিক কিছু মুহূর্ত
সবই যেন মুক্তির আকাঙ্খায় অপেক্ষারত।।
তাদের শত ধরে রাখবার চেষ্টা বৃথা,
সামর্থ্যহীনতার অভিযোগ
আমার গায়ে লেগেছে যে।
যাগগে সে সব,
ভালো থাকুক তোমার ভালোলাগা,
তবে এক হাজার কোটি বছর পর এসেও
যদি "ভালোবাসা" আমাকে ছুঁতে চায়,
আমি কিন্তু সেই
তোমারই দিকেই আঙ্গুল ফেরাবো।




Post a Comment

Previous Post Next Post

Contact Form